April 10, 2026, 1:18 pm
শিরোনামঃ
জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমা শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে সংঘাত চলবে দীর্ঘকাল : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিয়ার বিরুদ্ধে পশ্চিমা শত্রুভাবাপন্ন দেশগুলো যে ‘হাইব্রিড যুদ্ধ’ শুরু করেছে তা ‘বহুকাল’ ধরে চলবে বলে মন্তব্য করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের আবাসিক কার্যালয়- ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (বুধবার) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই ভবিষ্যদ্বাণী করেন।

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ কতদিন ধরে চলবে- এমন প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। পেসকভ বলেন, “আপনি যদি বৃহত্তর পরিসরে একটি যুদ্ধের কথা বুঝিয়ে থাকেন, শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে সংঘাত এবং আমাদের দেশের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ প্রসঙ্গে কথা বলেন তাহলে তা বহুকাল ধরে চলবে।”

তিনি আরো বলেন, “এখানেই আমাদেরকে আত্মবিশ্বাসী হতে হবে এবং শক্তপোক্তভাবে প্রেসিডেন্টের চারপাশে লেগে থাকতে হবে।”

এছাড়া, রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বুধবার আলাদা এক বক্তব্যে বলেছেন, তার দেশ এখন আর ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ  নিজের পরমাণু অস্ত্র সম্পর্কিত কোনো তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শেয়ার করছে না। তিনি বলেন, গতমাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তি স্থগিত রাখার পর থেকে এই প্রক্রিয়া বন্ধ রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page