April 11, 2026, 2:06 pm
শিরোনামঃ
আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম এশিয়ায় লিভার ট্রান্সপ্ল্যান্টের শীর্ষে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ২০০০তম লিভার ট্রান্সপ্ল্যান্ট করার মাধ্যমে তেহরানের ইমাম খোমেনী (রহ.) হাসপাতাল পশ্চিম এশিয়া অঞ্চলে অঙ্গ প্রতিস্থাপনের শীর্ষস্থানীয় কেন্দ্র হিসেবে ইরানের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

পার্সটুডেকে দেওয়া সাক্ষাৎকারে লিভার ট্রান্সপ্ল্যান্ট বিভাগের প্রধান আলী জাফারিয়ান বলেন, “ইরান পশ্চিম এশিয়ায় লিভার ট্রান্সপ্ল্যান্টের অগ্রগামী দেশ এবং এখানে সম্পন্ন হওয়া প্রতিস্থাপন কার্যক্রমের ফলাফল আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে তুলনীয়।”

তিনি আরও বলেন, “তেহরানের ইমাম খোমেনী (রহ.) হাসপাতালে প্রতি মাসে ১৫ থেকে ২০টি লিভার প্রতিস্থাপন করা হয় এবং অন্যান্য দেশের তুলনায় কম খরচে উচ্চমানের সেবা দেওয়া হয়। ২০০১ সাল থেকে এই চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকদের নিরলস প্রচেষ্টার ফলে এই বিশাল অর্জন সম্ভব হয়েছে। ”

ড. জাফারিয়ান বলেন, লিভার প্রতিস্থাপন চিকিৎসা বিজ্ঞানের এক জটিল ও কৌশলগত পদ্ধতি, যা অনেক দেশে প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে সম্ভব হয় না। কিন্তু ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে এক্ষেত্রে এক উল্লেখযোগ্য অবস্থান দখল করে আছে।

তাঁর মতে, ইরানে লিভার প্রতিস্থাপনের ফলাফল বৈশ্বিক সাফল্যসূচকের সঙ্গে পাল্লা দিতে সক্ষম, যদিও চিকিৎসা ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। উল্লেখযোগ্যভাবে, লিভার প্রতিস্থাপনের পর রোগীদের পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকার হার প্রায় ৭৫ শতাংশ, যা বৈশ্বিক গড়ের সমান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page