September 28, 2026, 9:59 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনি কিশোরের মৃত্যু 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। ইসরায়েলি সেনার দাবি- সশস্ত্র সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালায় তারা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেরিকো শহরের কাছে আকাবাত জাবর শরণার্থী শিবিরে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর ১৭ বছর বয়সী জিব্রিল মোহাম্মদ কামাল আল-লাদার মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গুরুতর তিনজনসহ আরও ছয়জন আহত হয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, সশস্ত্র সন্দেহভাজনরা সৈন্যদের লক্ষ্য করে গুলি চালালে তারা পাল্টা জবাব দেয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় কোনো সৈন্য আহত হয়নি।  তবে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

ইসরায়েল-ফিলিস্তিনি সংঘর্ষে চলতি বছর নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১০১ এ পৌঁছেছে।   এএফপি।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page