September 28, 2026, 10:59 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিম তীরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, পশ্চিম তীরের নাবলুসে বালাতা ফিলিস্তিনি শরণার্থী শিবিরে রাতভর অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। অভিযানে মুহাম্মদ আবু জায়তুন (৩২), ফাতি আবু রিজক (৩০) ও আব্দুল্লাহ আবু হামদান (২৪) নামে তিন ফিলিস্তিনি যুবক নিহত হয়।

এ বিষয়ে জানতে এএফপির পক্ষ থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page