November 8, 2026, 5:06 am
শিরোনামঃ
দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই : ধর্ম প্রতিমন্ত্রী শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান সিলেটে বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ইসরায়েলে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে প্রেসিডেন্ট হারজোগ ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি : আবদুল এল-সায়েদ যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করলো ইসরায়েলি বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় দফায় দফায় বিমান হামলা চালিয়ে ১৫ জনকে হত্যার একদিন পরেই এ হত্যাকাণ্ড ঘটালো ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

ইসরায়েলি সামরিক বাহিনী বুধবারের (১০ মে) সবশেষ হত্যাকাণ্ডের বিষয়টি এখনো স্বীকার করেনি।

স্থানীয় অ্যাম্বুলেন্স প্যারামেডিকস এবং ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় গাজা উপত্যকায় একটি গাড়ির ওপর ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি প্রাণ হারান।

এর আগে, দিনের শুরুতে ড্রোনসহ ৪০টি এয়ারক্রাফট নিয়ে দফায় দফায় গাজা উপত্যকায় ফিলিস্তিনি লক্ষ্যবস্তুর ওপর হামলা চালায় ইসরায়েল। এতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের দুই নেতা, তাদের স্ত্রী-সন্তানসহ অন্তত ১৩ জন নিহত হন।

বুধবার সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও ক্লিপগুলোতে জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে গুলিবিদ্ধ দুই ফিলিস্তিনিকে দেখানোর দাবি করা হচ্ছে, যেখানে বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা শহরটিতে ‍বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য উপস্থিতির কথা জানিয়েছেন। দখলদার বাহিনী রাস্তায় গাড়ি থামাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালাচ্ছে।

চলতি বছরে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ১২৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একই সময় পৃথক হামলায় ১৯ ইসরায়েলিও নিহত হয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page