October 9, 2026, 10:00 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর ভ্যাটিকানে ফিরছেন পোপ ফ্রান্সিস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিউমোনিয়ার আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর পোপ ফ্রান্সিস রোববার ভ্যাটিকানে তার বাসভবনে ফিরে যাবেন বলে তার চিকিৎসকরা জানিয়েছেন।

ভ্যাটিকান সিটি থেকে এএফপি এ খবর জানায়।

তিনি রোমের জেমেলি হাসপাতাল ছেড়ে যাচ্ছেন উল্লেখ করে চিকিৎসক সার্জিও আলফিয়েরি জানান, ৮৮ বছর বয়সী ক্যাথলিক চার্চের প্রধান শনিবার বলেন, তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়েছে শুনে তিনি ‘খুব খুশি’।

আলফিয়েরি সতর্ক করেছেন যে, তাকে সুস্থ হতে এখনো ‘কমপক্ষে দুই মাস’ সময় লাগবে। যুবক বয়সে পোপের ফুসফুসের একাংশ অপসারণ করা হয়েছিল।

পোপ ফ্রান্সিসকে বিকেলের দিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ভ্যাটিকান জানিয়েছে, দুপুরের ঠিক পরে (গ্রিনিচ মান সময় ১১:০০ টায়) হাসপাতালের বাইরে শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদ করবেন ও তাদের উদ্দেশ্যে হাত নাড়বেন তিনি। ১৪ ফেব্রুয়ারির পর এটাই হবে জনসমক্ষে তার প্রথম উপস্থিতি।

২০১৩ সালে নির্বাচিত হওয়ার পর ১৪ ফেব্রুয়ারি থেকে চতুর্থবার হাসপাতালে ভর্তি থাকেন পোপ। যা ছিল পোপের  মেয়াদকালে সবচেয়ে দীর্ঘতম সময় হাসপাতালে অবস্থান।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page