February 14, 2026, 5:45 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার ; সড়কে ফিরেছে সব যানবাহন বিএনপিকে বিজয়ী মেনে নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়া ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ
এইমাত্রপাওয়াঃ

পাইলট বাদেই আগামী দিনে বিমান উড়াবে এআই  : এমিরেটস প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিন দিন সবক্ষেত্রেই বাড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ব্যবহার। এমন কথাও শোনা যাচ্ছে, মানুষের বদলে যাবতীয় কাজ করবে এআই। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের দাপটে কর্মহীন হবেন নানা পেশার সঙ্গে যুক্ত সাধারণ মানুষ। এবার সেই তালিকায় যোগ হল বিমানচালকের পেশাও।

বিখ্যাত বিমান সংস্থা এমিরেটসের প্রেসিডেন্ট টিম ক্লার্ক বলেছেন, আগামী দিনে মানুষ নয়, বিমান চালাবে এআই প্রযুক্তিই। অর্থাৎ যন্ত্রচালিত বিমানে চেপেই যাতায়াত করবেন যাত্রীরা।

একটি সাক্ষাৎকারে ক্লার্ক বলেছেন, “সাধারণত একটি বিমানে দু’জন পাইলট থাকেন। তবে আগামী দিনে একজনের উপরেই ভার থাকবে বিমান পরিচালনা করার। আরেক পাইলটের দায়িত্ব সামলাবে এআই প্রযুক্তিও। তবে যাত্রীরা সেটা বুঝতে পারবেন না।”

এমিরেটস প্রেসিডেন্টের মতে, আগামী দিনে আরও অনেক বেশি শক্তিশালী হবে এআই প্রযুক্তি। তাকে আরও নানা ক্ষেত্রে কাজে লাগানো যাবে।

তবে এমিরেটস প্রধানের মতে, যাত্রীরা এখনই পাইলট হিসেবে মানুষের কোনও বিকল্প মেনে নিতে তৈরি নন। এআই পাইলটের চালানো বিমানে হয়তো অনেকেই নিরাপদ মনে করবেন না। তবে আপাতত একজন মানুষের সঙ্গে এআই পাইলট ব্যবহার করা যেতেই পারে। সূত্র- সংবাদ প্রতিদিন

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page