October 8, 2026, 4:25 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানি সামরিক বাহিনী কয়েক দশক ধরে বিভিন্ন ভূমিকা ও ক্ষেত্রে সৌদি আরবে অবস্থান করছে বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। বুধবার (৭ অক্টোবর) সিএনএনের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

আইএসপিআর প্রধান উল্লেখ করেন, মক্কা প্রতিরক্ষা জোট হঠাৎ করে তৈরি হয়নি। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক, রাজনৈতিক, সামরিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই এই সিদ্ধান্ত এসেছে।

এর আগে রিয়াদে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির এক জরুরি বৈঠকে তিনটি দেশ তাদের সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন এবং সম্মত সামরিক বাহিনী ও সক্ষমতা সৌদি আরবে ‘দ্রুত মোতায়েন’ নিশ্চিত করতে একমত হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, অনুমোদিত ব্যবস্থা ও নিজ নিজ দেশের আইন অনুযায়ী সামরিক প্রস্তুতি, সমন্বয় ও সক্ষমতা বাড়াতে এই সেনা মোতায়েন করা হবে।

চলতি বছরের আগস্ট মাসে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী, সদস্য কোনো একটি দেশের ওপর সশস্ত্র আক্রমণকে বাকি সব দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ৮ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৬শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page