November 21, 2026, 1:57 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রামে চালু হল পণ্যবাহী কন্টেইনার জাহাজ

 
বশির আল-মামুন চট্টগ্রাম : পাকিস্তানের করাচি ও চট্টগ্রাম রুটে কনটেইনারবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এরই মধ্যে পানামার পতাকাবাহী একটি জাহাজ দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকে করাচি বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
সোমবার (১১ নভেম্বর) জাহাজটি চট্টগ্রামে পৌঁছায় বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন।
তিনি বলেন, জাহাজটিতে ৩২৮ বক্স কনটেইনারে ৩৭০ টিইইউস (২০ ফুট এককের) কার্গো ছিল। পরদিন মঙ্গলবার জাহাজটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়।
জাহাজটির স্থানীয় এজেন্ট সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম এসেছে। চট্টগ্রাম থেকে ফিরতি পথে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে আবার দুবাই যাবে। এ রুটে জাহাজটি নিয়মিত চলাচল করবে বল আশা করছেন তারা।
বুধবার (১৩ নভেম্বর) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগকে চিহ্নিত করেছে। এই যাত্রা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে।
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সরাসরি শিপিং রুটটিকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সমগ্র অঞ্চলে আরও সমন্বিত ও বাণিজ্য নেটওয়ার্ক বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেন।
হাইকমিশনার বলেন, এই উদ্যোগ কেবল বিদ্যমান বাণিজ্য প্রবাহকে ত্বরান্বিত করবে না বরং ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় রপ্তানিকারকদের উভয় দিকের ব্যবসার জন্য নতুন সুযোগের প্রচার করবে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page