October 1, 2026, 3:40 pm
শিরোনামঃ
হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার ; অভিযানকে ‘নরকে ব্যয়বহুল অভিযান’ বললেন ট্রাম্প পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ২২ জন নিহত দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ২২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানের হেলমান্দ ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ২২ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসীদের দুটি গোপন আস্তানা লক্ষ্য করে পৃথক হামলা চালানো হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

তবে হামলায় হতাহতের বিষয়ে আফগানিস্তানের তালেবান সরকারের বক্তব্য ভিন্ন। বুধবার রাতে তালেবান সরকার জানায়, হেলমান্দ ও কুনারে পাকিস্তানের বিমান হামলায় নারী ও শিশুসহ নয়জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, বুধবার গভীর রাতে ওই হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়েছে। হামলার নিন্দা জানিয়ে তিনি এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং অপরাধ হিসেবে উল্লেখ করেন।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে গত তিন মাসে বড় ধরনের উত্তেজনা না থাকলেও গত দুই সপ্তাহে পরিস্থিতির অবনতি হয়েছে। এ সময়ে মসজিদসহ বিভিন্ন স্থানে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর এসব ঘটনার জন্য আফগানিস্তানের তালেবান সরকারকে দায়ী করতে শুরু করে পাকিস্তান।

ইসলামাবাদের অভিযোগ, তালেবানের আশ্রয়-প্রশ্রয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলো আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

মসজিদে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এরই মধ্যে আফগানিস্তানের ভূখণ্ডে অন্তত দুই দফা বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।

তবে সর্বশেষ হামলায় হতাহতের সংখ্যা নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের দেওয়া তথ্য পরস্পরবিরোধী। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page