April 2, 2026, 8:41 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের সিন্ধু প্রদেশে এবার বাস চালাবেন নারী ড্রাইভার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানে নারীদের যাতায়াত সুবিধায় চালু করা গোলাপী বাসের স্টিয়ারিং এবার পুরোপুরি নারীদের হাতে যাচ্ছে। এসব বাস চালানোর জন্য নারীদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সিন্ধু প্রদেশ সরকার।

প্রাদেশিক পরিবহন মন্ত্রী শারজিল ইনাম মেমন বুধবার সিন্ধু মাস ট্রানজিট অথরিটির (এসএমটিএ) বোর্ড সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেন। দ্য নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে  জিও নিউজ।

পরিবহন মন্ত্রী শারজিল ইনাম মেমন বলেন, বাস চালকের আসনে নারীদের অন্তর্ভুক্তি শুধুমাত্র বৈষম্য দূর করবে তা নয়। এর ফলে নারীদের যাতায়াতের সময় নিরাপত্তা ও নিরাপত্তা বোধ শক্তিশালী করবে।

জিও নিউজ আরও জানায়, এদিন বৈঠকে পিপলস বাস সার্ভিসে ভর্তুকির বিষয়টিও বিবেচনা করা হয়।

মন্ত্রী মেমন বলেন, পিপলস বাস সার্ভিসের দ্বিতীয় ধাপ বাস্তবায়নের ফলে জনগণের যাতায়াত সমস্যা অনেকটাই কমে যাবে। এছাড়া জনগণের মধ্যে স্বস্তিও আসবে।

প্রসঙ্গত, এর আগে অন্যান্য প্রদেশেও গোলাপী বাস প্রকল্পে নারী বাস চালকদের বিশেষ প্রশিক্ষণের পদক্ষেপ গ্রহণ করে প্রাদেশিক সরকার।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page