April 7, 2026, 3:41 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের সেনাপ্রধানকে আজীবন দায়মুক্তি দিয়ে পার্লামেন্টে নতুন আইন পাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাকিস্তানের পার্লামেন্ট ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আজীবন গ্রেফতার ও বিচার থেকে মুক্তির অনুমোদন দিয়েছে। ২৭তম সংশোধনীতে তাকে দেশের নৌ ও বিমান বাহিনীর তত্ত্বাবধানসহ নতুন ক্ষমতা প্রদান করা হয়েছে।

শনিবার ১৫ নভেম্বর, সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানায়।

সমালোচকরা অভিযোগ করছেন, এই পদক্ষেপ পাকিস্তানে স্বৈরতান্ত্রিক শাসনের দিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। নতুন সংশোধনীর মাধ্যমে পাকিস্তানের শীর্ষ আদালতগুলোর পরিচালনাতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সেনাবাহিনী এবং প্রশাসনের মধ্যে ক্ষমতার ভারসাম্য বাড়াতে এটি কার্যকর হবে বলে সমর্থকদের দাবি। তবে বিরোধীরা এটিকে সামরিক বাহিনীর কর্তৃত্ব প্রতিষ্ঠা হিসেবে দেখছেন।

এই সংশোধনীর মাধ্যমে মুনির পাকিস্তানের নৌ ও বিমান বাহিনীরও তত্ত্বাবধান করবেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতির সিদ্ধান্তের মাধ্যমে অবসর গ্রহণের পরও তাকে দায়িত্বে রাখা হবে। পাকিস্তানে সেনাবাহিনীর দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাবকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ পাকিস্তানের বিচারব্যবস্থাকে নির্বাহী বিভাগের অধীনস্থ করার প্রক্রিয়া ত্বরান্বিত করবে এবং বিচার বিভাগের স্বাধীনতা সংকুচিত হবে। অনেকেই মনে করছেন, এটি দেশের সামাজিক ও রাজনৈতিক ভারসাম্য নষ্ট করতে পারে এবং কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যেতে পারে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page