March 10, 2026, 2:24 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে বিনামূল্যে আটা নিতে হুড়োহুড়ি ; পদদলিত হয়ে ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে পাকিস্তানে রোজার প্রথম দিনে বিনামূল্যে আটা-ময়দা নিতে হাজির হয়েছিলেন অনেকে। এসময় আটা সংগ্রহ করতে গিয়ে লেগে যায় হুড়োহুড়ি। পদদলিত হয়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের চরসদ্দায় ঘটে এ ঘটনা। এছাড়া, বান্নু জেলায় একটি আটার মিলের দেওয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রমজান মাস উপলক্ষে এই প্রদেশের ৫৭ লাখ মানুষকে বিনামূল্যে আটা-ময়দা বিতরণ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চরসদ্দায় এক সঙ্গে শত শত মানুষ আটা নিতে ছুটে যাওয়ায় লেগে যায় হুড়োহুড়ি। এতে পদদলিত হয়ে শেল আফজাল নামে একজন নিহত হন। আহত হন অন্তত ৯ জন।

পরবর্তীতের সেখানে বিক্ষোভ শুরু হয়। জেলার উপ-কমিশনার আদনান ফরিদ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, আগামীতে গ্রাম পরিষদ পর্যায়ে আটা বিতরণ করা হবে।

এছাড়া অন্য একটি জেলায় দেওয়াল ভেঙে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। জানা গেছে, নিহত ওই ব্যক্তির নাম গুল খান এবং তার বয়স ৬৫ বছর। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, আটার ব্যাগ ছিনতাই ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। সূত্র: ডন

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page