April 11, 2026, 7:41 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে সকল রেকর্ড ভঙ্গ করে এক ভরি সোনার দাম ২ লাখ ১৪ হাজার রুপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংকট যেনো পিছু ছাড়ছে না পাকিস্তানের। দেশটিতে সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। পণ্যের পর এবার সোনার ক্ষেত্রেও একই চিত্র সামনে এসেছে। দেশটিতে এক ভরি (১১. ৬৬ গ্রাম) সোনার দাম এখন দুই লাখ ১৪ হাজার ৫০০ পাকিস্তানি রুপি, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। মূলত ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির ব্যাপক পতনের পর সেখানে সোনার দাম বেড়েছে। খবর জিও নিউজের।

অল-পাকিস্তান সরাফা জেমস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (এপিএসজিজেএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৪ ক্যারেটের প্রতি ভরি সোনায় পাঁচ হাজার রুপি বেড়ে দুই লাখ ১৪ হাজার ৫০০ রুপিতে দাঁড়িয়েছে। অন্যান্য ক্যারেটের ক্ষেত্রেও একই বৃদ্ধি দেখা গেছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড পতন হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ফান্ড পেতে দেশটি যখন হিমশিম খাচ্ছে তখন মুদ্রাটির এমন পতন হয়। এর পরেই মূলত সোনার দাম বাড়ে।

এদিন আন্তঃব্যাংক বাণিজ্যে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রাটির মান দাঁড়ায় ২৮৭ দশমিক ২৯ রুপিতে। আগের দিন সোমবার এক ডলার সমান ছিল ২৮৫ দশকি শূন্য চার রুপি।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে ২ মার্চ রুপির মান রেকর্ড পতন হয়। ওই দিন ডলারের বিপরীতে রুপির মান ছিল ২৮৫ দশমিক শূন্য দশমিক নয়।

অন্যদিকে দেশটিতে পণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না মূল্যস্ফীতির। বার্ষিকভিত্তিতে চলতি বছরের মার্চ মাসে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩৫ দশমিক ৩৭ শতাংশ হয়েছে।

বিনিয়োগ কোম্পানি আরিফ হাবিব করপোরেশনের তথ্য অনুযায়ী, মার্চে পাকিস্তানে মূল্যস্ফীতির যে হার পাওয়া গেছে, তা ১৯৬৫ সালের জুনের পর সর্বোচ্চ।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page