September 19, 2026, 9:43 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

পাবনায় ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের ওপর হামলার অভিযোগে যুবদল নেতাসহ ৬ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ট্রাফিক পুলিশের ওপর হামলার অভিযোগে পাবনায় ঈশ্বরদীর যুবদল নেতা জাকির হোসেন জুয়েলসহ (৪৪) ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়েল ঈশ্বরদীর পৌর যুবদলের আহ্বায়ক।

রোববার (২৮ মে) দুপুরে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী পৌর শহরের রেলগেট এলাকায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঈশ্বরদী পৌর শহরের পশ্চিম টেংরী কাচারীপাড়া মহল্লার মৃত আব্দুস সামাদের ছেলে ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল (৪৪), তার ছোট ভাই মাহমুদ হাসান সোনামনি (৩৮), পূর্ব টেংরি গোরস্থানপাড়া মহল্লার আব্দুর রশিদের ছেলে চয়ন হোসেন সরদার (৪৫), উপজেলার মধ্য অরণকোলা গ্রামের বাবু হোসেনের ছেলে তরিকুল ইসলাম তারেক (৩২), একই এলাকার মজিবর রহমানের ছেলে হাবিবুর রহমান হাবিব (২৮) ও অরণকোলা পূর্বপাড়া গ্রামের হাচেন মোল্লার ছেলে মামুন হোসেন (৩৫)।

ঈশ্বরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৭ মে) রাত সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচলের জন্য ঈশ্বরদী শহরের রেলগেট বন্ধ থাকায় সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। এর মধ্যে সড়কের পশ্চিম পাশে বিমানবন্দর এলাকা থেকে আসা একটি হায়েস গাড়ি আড়াআড়ি করে দাঁড় করালে সড়কের যানজট আরও তীব্র হয়।

এসময় ট্রাফিক পুলিশ কনস্টেবল জাহিদ ওই হায়েস গাড়িটিকে সোজা করে রাখার জন্য অনুরোধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গাড়িতে থাকা লোকজন ‘লাঠিসোটা জড়ো কর’ বলে গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যদের সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে ওই দুই পুলিশ সদস্য আহত হন।

কনস্টেবল জাহিদ হোসেন এ সময় মাহমুদ হাসান সোনামনি নামের একজনকে টেনে-হিঁচড়ে থানায় নিয়ে যান। পরে চেকপোস্টে থাকা অন্য সদস্য ও ঈশ্বরদী থানা পুলিশ খবর পেয়ে এসে দু’জন পুলিশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। একইসঙ্গে রেলগেট এলাকার মেসার্স জাকারিয়া এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করে পুলিশ।

ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাসান বাসির জানান, পুলিশ সদস্যদের ওপর হামলা করে সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় ৬ জনকে আটক করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী শহরের টাউন উপ-পরিদর্শক (টিএসআই) জাহিদ শেখ বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছেন। সেই মামলায় আটক ৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার (২৮ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান হাসান বাসির।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page