October 3, 2026, 3:26 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

পাবনায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাবনার সাঁথিয়ায় বৃদ্ধা মাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে তার একমাত্র সন্তান শাহ আলম ও পুত্র বধু। বৃদ্ধ মা বাড়ির গেটের সামনে বসে শুধু চোখের পানি ফেলছে।

এ ঘটনায় ওই বৃদ্ধার মেয়ে বাদী হয়ে সাঁথিয়া থানা পুলিশ ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধোপাদহ ইউনিয়নের চকমধুপুর গ্রামে। অভিযুক্ত শাহ আলম উপজেলার ধোপাদহ ইউনিয়নের চকমধুপুর গ্রামের মৃত মোকছেদ আলমের ছেলে ।

জানা যায়, বৃদ্ধা সাহিদা খাতুনের স্বামীর ভিটায় একটি ঘর আছে। অথচ ছেলে, ছেলে বউ ও নাতিরা ঐ বৃদ্ধাকে বাড়িতে উঠতে দিচ্ছে না। কিছুদিন যাবৎ তিনি মেয়ে মাহফুজার বাসায় থাকতেন। মঙ্গলবার যখন তিনি নিজ বাসায় ফেরার চেষ্টা করেন তখন ছেলে ও নাতিরা তাকে মেরে বাড়ি থেকে বেড় করে দেন।

বৃদ্ধা সাহিদা খাতুন জানান, ছেলে শাহ আলম, ছেলে বউ আর নাতিরা এর আগে আমাকে মেরে লাইনে ফেলে দিয়েছিল। আমার স্বামীর পেনশনের টাকা দিয়ে ঐ ঘর করা। সে ঘরে আমার জায়গা নেই। এ বয়সে কি কেউ স্বামীর ভিটা ছাড়তে চায়?

শাহ আলম জানান, মা জমি মেয়েদের লিখে দিয়েছে সে তার মেয়ের বাড়িতে থাকবে। আমার বাড়িতে ওর জায়গা নাই।

সাহিদা খাতুন বলেন বাবারে আজ সারাটাদিন নামাজ নাই গোসল নাই বাইরে বসে আছি। আমাকে মেরে ফেললেও আমি যাব না কোথাও।

তদন্তকারী কর্মকর্তা এসআই গাফফার জানান, তাৎক্ষনিক ওই বৃদ্ধাকে পার্শ্ববর্তী তার মেয়ের বাড়িতে উঠিয়ে দিয়েছি।তাদেরকে থানায় আসতে বলেছি।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষনিক পুলিশ ফোর্স পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page