September 8, 2026, 2:00 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

পাবনার ঈশ্বরদীতে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসে ককটেল হামলা চালিয়েছে অবরোধকারীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল হামলা চালিয়েছে অবরোধকারীরা। এতে মৈত্রী এক্সপ্রেসের বগির জানালা ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।

বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশনের অদূরে ঈশ্বরদী গার্লস স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ঈশ্বরদী রেলওয়ে জংশন অতিক্রম করে ঢাকা যাচ্ছিল। এ সময় ওই এলাকায় অবরোধের সমর্থনে কিছু যুবক বিক্ষোভ করেন। পরে ঈশ্বরদী গার্লস স্কুলের সামনে গিয়ে মৈত্রী এক্সপ্রেস লক্ষ্য করে হামলা করে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল জানান,    মৈত্রী এক্সপ্রেস লক্ষ্য করে কিছু একটা ছুড়ে মারে। এতে ট্রেনের বগির জানালা ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। ট্রেনটি নির্দিষ্ট সময়ই ছেড়ে গেছে। তবে ঘটনাস্থলে আগুন জ্বালানোর আলামত পাওয়া গেছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাসুদ আলম বলেন, ট্রেন লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এ সময় ট্রেনের একটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page