April 10, 2026, 12:26 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পরমানু বিদ্যুৎ প্রকল্পের ভবন থেকে পড়ে রুশ নারীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আবাসিক গ্রীনসিটির বহুতল ভবনের চারতলা থেকে পড়ে এক রুশ নারী কর্মীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার ভোর ৪টায় গ্রীনসিটির ৯ নাম্বার বিল্ডিংয়ের ৪২নং ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত রাশিয়ান নাগরিক পোস্তারুক কেসনিয়া রূপপুর প্রকল্পের Smu-1 কোম্পানিতে কর্মরত ছিলেন।

ঘটনার পর গ্রীনসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গ্রীনসিটি এলাকা পরিদর্শন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নিহত রুশ নাগরিক এবং তার স্বামীর মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রীনসিটির সিকিউরিটি সদস্যরা নিয়ে গেছেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page