September 17, 2026, 9:21 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

পাবনার ফরিদপুর থেকে আগ্নেয়াস্ত্র-গুলিসহ সুজন বাহিনীর প্রধান গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার ফরিদপুর থেকে একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ একাধিক হত্যা মামলার পলাতক আসামি সুজন বাহিনীর প্রধান সুজন খাঁকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ হেডকোয়ার্টারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো: মারুফ হোসেন।

তিনি বলেন, একাধিক হত্যা মামলার পলাতক আসামি পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম এলাকার সুজন খা তার নিজস্ব বাহিনী নিয়ে হত্যা, ওই এলাকায় মাছের ঘের থেকে চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে ছিলেন। তার সশস্ত্র বাহিনীর ভয়ে স্থানীয়রা তটস্থ ছিল।

এ অবস্থায় বুধবার বিকালে মঙ্গলগ্রামে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ সুজন খাকে আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page