February 3, 2026, 5:56 pm
শিরোনামঃ
ঝিনাইদহে চাকরি মেলা অনুষ্ঠিত মাগুরা হর্টিকালচার সেন্টারে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত
এইমাত্রপাওয়াঃ

পাবনায় এএসপির বাড়িতে দুর্ঘদর্ষ ডাকাতি ;  টাকা ও স্বর্ণালংকার লুট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাবনার সাঁথিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবুল কালাম আজাদের বাড়িতে ডাকাতি হয়েছে।

বুধবার (১০ জুলাই) ভোরের দিকে সাঁথিয়া পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা এএসপির ভাই ব্যবসায়ী আব্দুস সালামের ঘরের আলমারী ও শোকেচ ভেঙে ১৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে দাবি করেন ভুক্তভোগীরা।

আবুল কালাম আজাদ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে গাজীপুর র‌্যাবে কর্মরত রয়েছেন। এএসপি বেড়া সার্কেল আবুল কালাম আজাদ ও সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামে বুধবার ভোরে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত এএসপি আবুল কালাম আজাদের ভাই ব্যবসায়ী আব্দুস সালামের বাড়ির বারান্দার গ্রিল কেটে বসত ঘরের দুটি শয়ন কক্ষের দরজা ধাক্কায় ও ডাকাডাকি করে।

এ সময় একটি শয়ন কক্ষে ব্যবসায়ী আব্দুল সালাম ও অপর কক্ষে তার ছেলে জুয়েল দরজা খুলে দেওয়া মাত্রই ডাকাতদল অস্ত্রের মুখে তাদেরকে বেঁধে ফেলে। পরে ডাকাতদল উভয় কক্ষের আলমারীর তালা ভেঙে নগদ ১৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ডাকাতি হওয়া মামলামাল উদ্ধারে ও আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page