September 7, 2026, 1:58 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পাবনায় কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে রাস্তাঘাটে ও অলিগলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, মাদক সেবনসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে মধ্যরাতে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব।

শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঈশ্বরদী শহরের রেলওয়ে স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- ঈশ্বরদীর কাচারি পাড়ার শাকিল রহমানের ছেলে যোবায়ের রহমান (১৭), আম বাগান এলাকার আব্দুর রহিমের ছেলে মো. রোহান (২১), আম বাগান এলাকার মোহাম্মদ জাবেদ আলীর ছেলে আল আমিন (১৭), আমবাগান এলাকার মৃত লিটন প্রামাণিকের ছেলে মোহাম্মদ বাপ্পি (১৬), একই এলাকার মোহাম্মদ আনিস শেখের ছেলে মো. রাকিব (১৭), কদমতলা গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে মোহাম্মদ শিহাব (১৬), মো. মুরাদ হোসেনের ছেলে মেহেরাব হোসেন( ১৭), পূর্ব টেংরির মো. হাসান আলীর ছেলে মো. তাহসিন( ১৭)।

র‌্যাব ১২ এর কমান্ডার মেজর মো. এহতেশামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১২ জেলার ঈশ্বরদী থানাধীন স্টেশনরোড এলাকায় রাত ২টার দিকে অভিযান পরিচালনা করে। আটককালে তাদের নিকট থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উল্লিখিত কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন বিভিন্ন রাস্তাঘাটে ও গলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page