September 7, 2026, 10:01 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

পাবনায় চাচা শ্বশুরের ছুরিকাঘাতে জামাই নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনা সদর উপজেলার চরতারাপুরে ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে হাবিবুর রহমান সরদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধা ৭টার দিকে চরতারাপুর ইউনিয়নের দাসপাড়ার চোকদারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিব সরদার (৩০) দাসপাড়া গ্রামের মকশেদ আলী সরদারের ছেলে এবং অভিযুক্ত সিরাজ সরদারের ভাজতি জামাই। তিনি বিল্ডিং ডেকোরেশনের কাজ করতেন।

পুলিশ, স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হাবিবের শাশুড়ির ছাগল অভিযুক্ত সিরাজুল ইসলাম সরদারের লাগানো কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে উভয় পরিবারের ঝগড়া শুরু হয়। এসময় হাবিব সরদারের স্ত্রীকে আঘাত করলে তিনি প্রতিবাদ করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে সিরাজ হাবিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে হাবিবের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের বাবা মকশেদ আলী বলেন, এমন তুচ্ছ ঘটনায় ছেলেকে হত্যা করেছে এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি করেন তিনি।

চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান বলেন, পারিবারিক ঝামেলায় এমন হত্যাকাণ্ড হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি খুবই দুঃখজনক। হাবিব ছেলেটি খু্বই ভালো ছেলে। ঘটনাটি তদন্ত করে দোষীকে দ্রুত গ্রেপ্তারের দাবি করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনা তদন্ত চলছে, বিস্তারিত পরে জানাতে পারব।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page