October 6, 2026, 8:42 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

পাবনায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে জখম-অফিসে অগ্নিসংযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে পূর্ব শত্রুতার জের ধরে সহিংসতা বেড়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবুল সরদার নামে একজনকে কুপিয়ে গুরুতর জখম ও ইউপি সদস্য তরিকুল ইসলামের অফিসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার লক্ষীকুণ্ডা চরকুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত বাবলু সরদার ওই এলাকার মৃত আফালত সরদারের ছেলে ও তরিকুল ইসলাম লক্ষীকুণ্ডা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার।

জানা গেছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে কাজের উদ্দেশ্যে বাবলু সরদার বাড়ি থেকে বের হয়ে নসিরুলের ঘাট এলাকায় পৌঁছালে অতর্কিত ৬-৭ জন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বাবলু অভিযোগ করেন, লক্ষীকুণ্ডা ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুলের ভাই আকুব্বরের নেতৃত্বে হামলা করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আহত বাবলু সরদারের ভাতিজা হারুন সরদার বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন।

এদিকে এই ঘটনায় পর মধ্যরাতে আহত বাবলু সরদারের লোকজন স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলামের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, আসাদুল মেম্বারের ভাইদের সঙ্গে কি ঘটনা ঘটেছে তার সূত্র ধরে রাতে আমার অফিসটি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমিও থানায় লিখিত অভিযোগ করেছি।

তবে অফিস পোড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন আহত বাবলুর সরদারের ভাই সাহাবুল সরদার। তিনি বলেন, বিষয়টিকে ভিন্নখাতে নিতে অভিযুক্তরা ষড়যন্ত্র করছে। ঘরে অগ্নিসংযোগের সঙ্গে আমাদের কেউ সম্পৃক্ত নয়।

ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।



Our Like Page