September 28, 2026, 8:05 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে আওয়ামী লীগ নেতার মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার ভাঙ্গুড়ায় মাছের খামারে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে নিজাম উদ্দিন (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জুন) দুপুরে উপজেলার দিলপাশার ইউনিয়নের বড় পাটুল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিজাম উদ্দিন ওই গ্রামের মৃত ময়াজ উদ্দিনের ছেলে। তিনি দিলপাশার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, নিজাম উদ্দিনের বাড়ির পাশে মাছের খামার রয়েছে। সেখানে আলো জ্বালানোর জন্য বৈদ্যুতিক বাতি তার টানানো ছিল। দুপুরে নিজাম উদ্দিন খামারের নেমে কাজ করতে গিয়ে হঠাৎই বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ সময় তিনি মাছের খামারের পানিতে পড়ে মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল।

আজকের বাংলা তারিখ



Our Like Page