October 5, 2026, 4:56 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

পাবনায় ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাকসহ ২৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার আমিনপুরের কাজিরহাট ফেরিঘাটে বিপুল পরিমাণ ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাক জব্ধ করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। এসময় ট্রাকগুলোর চালক ও হেলপারসহ ২৩ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে এসব ট্রাক এবং চালক ও হেলপারদের আটক করা হয় বলে নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী।

নামপ্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো সিলেটের জয়ন্তপুর সীমান্ত থেকে উত্তরবঙ্গে যাচ্ছিল। মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট ঘাট হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল। এসব ট্রাকে অন্তত আড়াই শতাধিক মেট্রিকটন চিনি আছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী জানান, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো আরিচা পার হয়ে পাবনার কাজিরহাট ঘাটে আসলে ডিবি পুলিশ আটক করে। এসময় তারা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর এগুলো জব্ধ করা হয় এবং ২৩-২৪ জনকে আটক করা হয়েছে।

এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তদন্তের পর আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান আকবর আলী মুন্সী।



Our Like Page