April 11, 2026, 12:18 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

পাবনায় যুবলীগকর্মীকে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈশ্বরদীর রূপপুরে ওয়ালিফ হোসেন মানিক নামে এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ই নভেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মানিক পাকশী দিয়ার বাঘইল (রূপপুর মোড়) এলাকার ইউনুচ আলীর ছেলে ও পাকশী ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।

জানা যায়, নিহত মানিক হাত কাটা টুনটুনির ছোট ভাই মনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ছিলেন। হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে গতকাল রবিবার তিনি বাড়িতে এসেছিলেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মরদেহ থানায় নেয়া হয়েছে, ময়নাতদন্তের জন্য পাবনা পাঠানো হয়েছে । কি কারণে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page