October 5, 2026, 5:22 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

পাবনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে স্ত্রীর কর্মস্থলের সামনে ছুরিকাঘাত করে হত্যা করেন স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

রোববার (২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এর সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিনা বেগম (২৯) রাজশাহীর বাঘা থানার আড়ানি চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে এবং‌ ইপিজেডের রেনেসাঁস বারিন্দ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আটক মো. মিলন চাঁপাইনবাবগঞ্জের চর কিদিন্দাপাড়ার আকবর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, স্বামী মাদকাসক্ত হওয়া‌য় তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। সেই জেরে আজ সকালে ইপিজেডে কাজে যাওয়ার পথে‌ স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মিলনকে আটক করা হয়েছে।



Our Like Page