অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. রাসেল আলী ওরফে শেখ রাসেল আলী মাসুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৯ জুলাই) পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. খায়রুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সংস্থাটির (জনসংযোগ) কর্মকর্তা উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।