November 2, 2026, 3:41 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

পায়রা কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৮ শত মেগাওয়াট বিদ্যুৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উদ্বোধনের সাড়ে ৯ মাস পর জাতীয় গ্রিডে যুক্ত হলো পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। সঞ্চালন লাইনের কাজ শেষে পদ্মা সেতু টাওয়ারের ওপর দিয়ে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে।

পদ্মার ওপর নির্মিত টাওয়ারের মধ্য দিয়ে সংযোগ হয়েছে ঢাকার আমিন বাজার সাব স্টেশনের। তাই এখন থেকে জাতীয় গ্রিডে যাচ্ছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ। পায়রার উৎপাদিত ১৩২০ মেগাওয়াটের মধ্যে জাতীয় গ্রিডে দেয়া হচ্ছে ৮০০ থেকে ১০০০ হাজার মেগাওয়াট। বাকি বিদ্যুৎ যাবে বরিশাল ও খুলনার আঞ্চলিক লাইনে।

এদিকে পায়রাতে নতুন করে নির্মিত হচ্ছে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরেকটি তাপ বিদ্যুৎকেন্দ্র। ইতোমধ্যে নির্মাণ কাজের ২৫ ভাগ শেষ হয়েছে। ২০২৫ সালের মধ্যে এটিও জাতীয় গ্রিডে যুক্ত হবে। যা দেশের বিদ্যুতের সংকট দূর করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ৩ মার্চ এ বিদুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের ৯ মাস পরে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রটি। ফলে এখন শুধু দক্ষিণাঞ্চল নয়, এখানকার উৎপাদিত বিদ্যুতের সুবিধা ভোগ করবে পুরো দেশবাসী।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক নূর জানান, পদ্মার ওপর নির্মিত টাওয়ারের মধ্য দিয়ে ঢাকার আমিন বাজার সাব স্টেশন পর্যন্ত  সঞ্চালন লাইন টানা হয়েছে। সেখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যাবে। পায়রা ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপ বিদ্যুৎকেন্দ্র হতে ৮০০ থেকে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে।

তিনি আরও জানান, নতুন করে নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০২৫ সালের মধ্যে এটিও জাতীয় গ্রিডে যুক্ত হবে। দেশের বিদ্যুৎ সংকট দূর করতে পায়রা তাপ বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন তিনি।

 

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page