March 28, 2026, 7:59 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

পারস্য উপসাগরে শত্রুদের গলা চেপে ধরা হবে : আইআরজিসির নৌ কমান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ ইউনিটের কমান্ডার আলী রেজা তাঙ্গসিরি বলেছেন, পারস্য উপসাগরে শত্রুদের গলা চেপে ধরা হবে।

তিনি আজ (রোববার) নৌ ইউনিটের কমান্ডার ও কর্মকর্তাদের এক সমাবেশে এ কথা বলেন।

আলী রেজা তাঙ্গসিরি আরও বলেছেন, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে আমরা এক মুহূর্তের জন্যও নিজেদের দায়িত্বের কথা ভুলে যাই না। আমরা দিন দিনই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি এবং পারস্য উপসাগরে যুদ্ধের ময়দানে অপরাধী ও তাদের সহযোগীদের গলা চেপে ধরা হবে।

শিরাজে হজরত আহমাদ বিন মূসা (আ.)’র মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, হত্যার পথ বেছে নেওয়ার অর্থ হচ্ছে আমাদের শত্রুরা পতনের মুখে রয়েছে এবং তারা তাদের পক্ষে আর কোনো যুক্তি তুলে ধরতে অপারগ।

নৌ কমান্ডার বলেন, ইরানের শত্রুরা তাদের পতনের শব্দ শুনতে পাচ্ছে এবং তারা মিথ্যাবাদী গণমাধ্যমের সহযোগিতায় মিথ্যার যে সাম্রাজ্য গড়ে তুলেছিল তা ধ্বংস হতে চলেছে।#

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page