September 9, 2026, 3:28 am
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

পার্বত্য ৩ জেলার ৩৩ কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম যাবে হেলিকপটারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত সড়ক ও নৌ-যোগাযোগ নেই এমন ৩৩টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম এবং ভোট গ্রহণে নিয়োজিত লোকজনকে সেনাবাহিনী ও বিমান বাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার ব্যবহার করা হবে। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সংখ্যা ছিল ৩৭টি। চারটি কেন্দ্রে প্রয়োজনীয় সড়ক ও নৌপথ হওয়ায় সেগুলোতে এবার হেলিকপ্টার ব্যবহার করা হবে না।

বান্দরবান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, বান্দরবানে তিনটি উপজেলার ১২টিতে, রাঙ্গামাটিতে ছয়টি উপজেলার ১৮ এবং খাগড়াছড়ির একটি উপজেলার তিনটি ভোটকেন্দ্রে  লোকবল ও নির্বাচনি সরঞ্জাম পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করা হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে হেলিকপ্টার ব্যবহারের অনুমতি মিলেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, বান্দরবানের একটি মাত্র আসনে মোট ভোটার ২ লাখ ৮৮ হাজার ৮৯ জন। ভোটকেন্দ্র ১৮২টি। এর মধ্যে ১৩১টি ঝুঁকিপূর্ণ ও ৫১টি সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাঙ্গামাটির একটি মাত্র আসনে মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন, ভোটকেন্দ্র ২১৩টি।  খাগড়াছড়ি একটি মাত্র আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন, ভোটকেন্দ্র ১৯৬টি। জেলা প্রশাসক  জানান, বান্দরবানের অতি দুর্গম আটটি ভোটকেন্দ্র রয়েছে। যেখানে সন্ত্রাসীদের আনাগোনা থাকতে পারে। ঐ সব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page