February 25, 2026, 7:58 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে : স্থানীয় সরকার মন্ত্রী আগামী প্রজন্মের জন্য কাজ করে একটি সুন্দর দৃষ্টান্ত রেখে যেতে চাই : কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত বান্দরবানে মিয়ানমারের মুদ্রাসহ ৩ আরাকান আর্মির সদস্য আটক টাঙ্গাইলে ঘোড়া জবাই করার অভিযোগে ৪ জন আটক এপস্টেইন ফাইলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নাম পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর হামলার হুঁশিয়ারি দিলো আফগানিস্তান
এইমাত্রপাওয়াঃ

পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে কয়েকটি দলের সাথে জামায়াতের যুগপৎ কর্মসূচি ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী কয়েকটি দলের সাথে যুগপৎ আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কর্মসূচি ঘোষনা করেন।

দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, তারা ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল করবে। পরদিন ১৯ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল করবে বিভাগীয় শহরগুলোয়। আর জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল করবে ২৬ সেপ্টেম্বর।

জামায়াতসহ ধর্মভিত্তিক কয়েকটি দল একই দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে নামছে। তাদের এই যুগপৎ আন্দোলনে গতকাল রোববার ঢাকা থেকে জেলা-উপজেলা পর্যায় পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

আজ সোমবার জামায়াত এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পৃথক সংবাদ সম্মেলন করে অভিন্ন কর্মসূচি ঘোষণা করা হলো।

সরকার ও নির্বাচন কমিশন যখন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলছে, এমন এক প্রেক্ষাপটে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপৎ কর্মসূচি নিয়ে মাঠে নামছে।

এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি। কারণ দলটি পিআর পদ্ধতির নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এছাড়া তারা জুলাই সনদের বাস্তবায়ন চায় নির্বাচিত সংসদে।

আর জামায়াতসহ যুগপৎ আন্দোলনে নামা দলগুলোর নেতারা বলছেন, নির্বাচনের আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে কোনো পরিবর্তন আসবে না। সেজন্য তারা আন্দোলনের কর্মসূচি নিয়েছেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page