October 1, 2026, 9:02 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরের বিয়ের আসর থেকে আটক বর, পালালো কনে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চারদিকে সাজ সাজ রব। বিয়ের সব প্রস্তুতি শেষে বরযাত্রার অপেক্ষায় কনে পক্ষ। তবে শেষ মুহূর্তে বিয়ের আসর থেকে পালিয়ে গেল কনে। অন্যদিকে বিয়ের পিঁড়িতে বসতে আসা তরুণ বরকে বাল্য বিবাহের অভিযোগে রোববার (১৯ জানুয়ারি পাঠানো হয় কারাগারে।

এর আগে শনিবার রাতে পিরোজপুরের কাউখালীর পার সাতুরিয়া গ্রামে প্রস্তুতির সময় বাল্যবিয়ে পণ্ড করে দেয় উপজেলা প্রশাসন। এ সময় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রুবেল খানের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে  উপজেলার সাতুরিয়া গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে রুবেল খানের বিয়ের কথা ছিল। বিয়ের খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় রুবেলকে আটকের পর ৭ দিনের কারাদণ্ড দেন আদালত। অন্যদিকে প্রশাসনের আসার খবর পেয়ে কনে ও অভিবাবক বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

কাউখালী থানার ওসি মো. সোলায়মান বলেন, কারাদণ্ডপ্রাপ্ত বরকে রোববার সকালে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page