March 8, 2026, 6:58 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরের মাদ্রাজি কমলা চাষে সফল ফিরোজ মাতুব্বর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ার বেতমোর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পশ্চিম মিঠাখালীর কৃষক ফিরোজ মাতুব্বর (৪৮) পতিত জমিতে মাদ্রাজি কমলার আবাদ করে সফল হয়েছেন। ৩৩ শতাংশ পতিত জমিতে কান্দি বেড় পদ্ধতিতে ১২০টি মাদ্রাজি কমলা গাছে এবার তিন লক্ষাধিক টাকার কমলা ধরেছে। এ উপজেলায় তিনিই একমাত্র কমলাচাষি যিনি প্রথম মাদ্রাজি কমলা আবাদ করে সফলতার মুখ দেখেছেন। এ কৃষক কমলা আবাদের পাশাপাশি জোর কলম বা সায়ন পদ্ধতি অনুসরণ করে এ সুমিষ্ট কমলার চারা উৎপাদন করছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামে কমলাচাষি ফিরোজের বাগানে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৩৩ শতাংশ পতিত জমি জুড়ে সারি সারি কমলার গাছে হলুদাভ রঙের বর্ণিল কমলা পাকতে শুরু করেছে। ইতিমধ্যে কৃষক ৩০ হাজার টাকার কমলা বিক্রি করেছেন।

কৃষক জানান, আগামী ২০ দিনের মধ্যে পুরো কমলা পাকবে। আরো ৩ লাখ টাকা লাভের আশা করছেন এ কৃষক। তিনি জানান, তার বাবা মতিলাল মাতুব্বর একজন প্রান্তিক চাষি। তিনি শিশুকাল থেকেই বাবার সঙ্গে কৃষিশ্রমে সহায়তা করতে শুরু করেন। ২০০৫ সালে পৈত্রিক জমি আর হালের বলদ বিক্রি করে সৌদি আরবে যান ফিরোজ। সেখানে একটি সিমেন্ট কারখানায় কয়েক বছর কাজ করেন। সৌদি আরবে থাকার সময় কুষ্টিয়ার জীবনগরের একজনের সঙ্গে তার পরিচয় ঘটে। তার কাছ থেকে মাদ্রাজি কমলা চাষের বিষয়ে প্রথম জানতে পারেন ফিরোজ। পরে তিনি কুষ্টিয়ার জীবননগরের ওমর ফারুক খানের নার্সারি থেকে ১০ হাজার টাকায় শতাধিক মাদ্রাজি কমলার চারা সংগ্রহ করেন। দুই বছর আগে নিজের বসতবাড়ি সংলগ্ন ৩৩ শতাংশ জমিতে বেড় কেটে কান্দি প্রস্তুত করেন। এরপর সারি করে কমলার চারা রোপণ করেন। চারা রোপণের দেড় মাসের মাথায় চারায় মুকুল আসে। ঐ বছর বাগান থেকে মাত্র ৩০ হাজার টাকা আয় হয় তার।

চলতি বছর তার বাগানে তিন লক্ষাধিক টাকার কমলা উৎপাদন হয়েছে। পাইকারি ১২০ টাকা কেজি দরে বাগানে এসে ব্যবসায়িরা কিনে নিচ্ছেন। পরিপক্ক এসব কমলা পাকতে শুরু করেছে। সেই সঙ্গে তার কমলার নার্সারিতে জোড়কলম বা সায়ন পদ্ধতিতে ১ হাজার চারা উৎপাদনও করেছেন। এসব চারা আগামী মাসেই তিনি এলাকার অন্য কৃষকদের কাছে বিক্রি করে মাদ্রাজি কমলার আবাদ সম্প্রসারণ ঘটানোর স্বপ্ন দেখছেন।

সফল কমলাচাষি ফিরোজ মাতুব্বর বলেন, যে কোনো কৃষক পতিত জমিতে কান্দি বেড় পদ্ধতিতে এর আবাদ করে মৌসুমে আর্থিক লাভবান হতে পারেন। এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, পিরোজপুর অঞ্চল মালটা চাষে সমৃদ্ধ অঞ্চল। তবে কমলা চাষেরও ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয় পশ্চিম মিঠাখালী গ্রামের প্রান্তিক কৃষক ফিরোজ মাতুব্বর তার দৃষ্টান্ত। সে পতিত জমিতে কমলার আবাদ করে মাত্র দুই বছরেই সফলতা পেয়েছেন। যা যে কোনো কৃষকের জন্য দৃষ্টান্ত ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page