March 28, 2026, 9:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে পা কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মো. মামুন হাওলাদার (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এমনকি তার একটি পা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে ভাণ্ডারিয়ার উত্তর ভিটাবাড়িয়া আজহারিয়া দাখিল মাদরাসার কাছে ঘটে এমন রোমহর্ষক ঘটনা।

নিহত মামুন হাওলাদার ভাণ্ডারিয়ার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১০টার দিকে কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মামুন হাওলাদার মোটরসাইকেলে করে শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদে যাবার পথে উত্তর ভিটাবাড়িয়া আজহারিয়া দাখিল মাদরাসার কাছে পৌঁছলে দুর্বৃত্তরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে জখম হন এবং অচেতন হয়ে পড়েন। পরে সন্ত্রাসীরা তার বাম পা কেটে নিয়ে যায়।

এ সময় মোটরসাইকেল চালক সজল দৌড়ে পার্শ্ববর্তী আজহারিয়া দাখিল মাদরাসায় আশ্রয় নিলে শিক্ষকরা ঘটনা শুনে সেখানে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। কিছুক্ষণ বাদে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, খবর পেয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page