October 4, 2026, 4:21 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে ঘরে ঢুকে জুতিকা বালা (৫৩) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের ওই নারীর ছেলে জুতিষ বালা ও জুতিষ বালার চাচাতো ভাই উজ্জল বালাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জুতিকা বালা উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নারায়ন বালার স্ত্রী।

নিহতের ছেলে ক্ষিতিশ বালা জানান, উপজেলার কালিবাড়িতে তার একটি চায়ের দোকান রয়েছে। গতকাল রাত সাড়ে ১২টার দিকে তিনি ও তার বাবা দোকান থেকে বাড়িতে ফেরেন। এর কিছু সময় আগে বাড়িতে ফেরেন তার বড় ভাই জুতিষ বালা। বাড়িতে ফিরে তিনি দেখতে পান যে, তার মা জুতিকা বালাকে কেউ মারাত্মকভাবে কুপিয়ে আহত করে রক্তাক্ত অবস্থায় ঘরে খেলে রেখে গেছে।

ওই অবস্থায় জুতিকা বালাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জিনাত তাসনিম বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।



Our Like Page