April 12, 2026, 8:27 am
শিরোনামঃ
অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে দুর্যোগে করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মশালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পিরোজপুরে আজ  ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপন ভলেন্টিয়ারদের নিয়ে ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগে করণীয় বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় পিরোজপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশনে ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সেলিম মিয়া ও ওয়্যারহাউজ ইন্সপেক্টর যুগল বিশ্বাস।

এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৩০ জন ভলেন্টিয়ার অংশ নেন। এছাড়াও স্টেশনের ফায়ার ফাইটাররা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ সহ অগ্নিকাণ্ডের সময় উদ্ধারকাজ এবং আগুন নিভানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কার্যকরী পদক্ষেপ তুলে ধরা হয়। এছাড়াও বিভিন্ন সরঞ্জামের ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়।

পিরোজপুরে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সেলিম মিয়া জানান, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীদের সাথে দক্ষ ভলেন্টিয়াররা সাথে থাকলে উদ্ধার কাজ এবং আগুন নেভানো অনেক সহজ হয়। দুর্যোগ বা দুর্ঘটনা মোকাবিলায় ভলেন্টিয়ারদের দক্ষ করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page