September 7, 2026, 4:38 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে নিজ ঘরে থেকে কৃষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিরোজপুর সদর উপজেলায় তপন কুমার হালদার (৫৬) নামের এক কৃষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পিরোজপুর সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তপন হালদার পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের মৃত সতীন্দ্রনাথ হালদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল হাওলাদার বলেন, কৃষক তপনের এক ছেলে ও এক মেয়ে। ছেলে সাতক্ষীরায় চাকরি করে এবং মেয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত। স্ত্রী বরিশালে বেড়াতে গিয়েছিলেন। ফলে এদিন কৃষক তপন একাই বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও কৃষক তপনের কোনো খোঁজ না পেয়ে প্রতিবেশীরা ঘরের ভেতরে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ রাতে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটতে পারে। ঘর থেকে মূল্যবান কোনো কিছু খোয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page