March 15, 2026, 4:58 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে নৌকার প্রার্থী জিতলে সকলের ট্যাক্স দেবেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী ফায়জুর রশিদ খসরু জোমাদ্দার জিতলে পৌরবাসীর সব ট্যাক্স নিজেই সরকারের রাজস্ব খাতে পরিশোধ করার ঘোষণা দিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।

শুক্রবার বিকেলে উপজেলার রিজার্ভ পুকুর পাড়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।

তিনি জানান, আগামী ১৭ই জুলাই ভান্ডারিয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে যদি ভান্ডারিয়ার ভোটাররা নৌকায় ভোট দিয়ে মেয়র হিসেবে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করেন, তাহলে পৌরসভার নাগরিকদের সকল ট্যাক্স তিনি নিজেই বহন করবেন। সরকারি হিসেবে প্রতি অর্থ বছরে ভান্ডারিয়া পৌরসভা থেকে প্রায় ২ থেকে আড়াই কোটি টাকা ট্যাক্স আদায় হয়।

উল্লেখ্য, ভান্ডারিয়ায় আগামী ১৭ই জুলাই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে আওয়ামী লীগের সমর্থন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন দলের উপজেলা সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দার। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মেয়র পদে নির্বাচন করছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম।

এই পৌরসভার নির্বাচন নিয়ে তফসিল ঘোষণার পর থেকেই ভান্ডারিয়ায় অনেকটা মুখোমুখি অবস্থানে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মহাজোটের শরীক জাতীয় পার্টি (জেপি)। ইতিমধ্যেই উপজেলায় দুই পক্ষ দফায় দফায় সভা সমাবেশ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের নামে নির্বাচনী প্রচারণা করছে।

শুক্রবার বিকেলে ভান্ডারিয়ায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মিরাজুল ইসলাম ছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র প্রার্থী ফায়জুর রশিদ খসরুসহ উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মীরা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page