October 28, 2026, 6:56 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে রাস্তার পাশে ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিরোজপুরের ইন্দুরকানিতে রাস্তার পাশে ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ অগাস্ট) উপজেলার বালিপাড়া ইউনিয়নের থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা বাজারে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র দেখতে পান আব্বাস হাওলাদার নামে এক ব্যক্তি। পরে স্থানীয়রা সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে অস্ত্রটি উদ্ধার করে।

এ বিষয় সেনাবাহিনীর ক্যাপটেন মারুফ হাসান বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে রাস্তার পাশে ফেলে যাওয়া একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়দের উপস্থিতিতে এয়ারগানটি থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুজ্জামান বলেন, সেনাবাহিনীর সদস্যরা একটি এয়ারগান উদ্ধার করে থানায় জমা দিয়েছেন। ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া অস্ত্রটি ডাকাতির উদ্দেশ্যে ব্যাবহার করা হতো। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে গতকাল রাতে এয়ারগানটি ডাকাতরা রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যেতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page