March 9, 2026, 6:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের উদ্যোগে ১৭০ পরিবারের মাঝে ইফতার ও রোজার খাদ্যসামগ্রী বিতরণ ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : প্রধানমন্ত্রী ঈদ ও স্বাধীনতা দিবসের আলোকসজ্জা বাতিল করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্য মন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মঞ্জুর আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে সাইবার সহিংসতা প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পিরোজপুরে সাইবার সহিংসতাসহ নারী ও কন্যাদের প্রতি সকল প্রকার নির্যাতন প্রতিরোধ এবং তাদের অগ্রসরমানতা নিশ্চিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ, পিরোজপুর জেলা শাখার আয়োজনে আজ মঙ্গলবার সকালে তাদের কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত সভা হয়।

সংগঠনের জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক মিনারা বেগম লিখিত বক্তব্যে জানান, প্রযুক্তিনির্ভর যুগে সাইবার জগতে অপমান, ব্ল্যাকমেইল, চরিত্রহনন ও ডিজিটাল হয়রানিসহ সহিংসতার হার উদ্বেগজনকভাবে বাড়ছে, যা নারীর অগ্রগতি ও মানবাধিকারে নেতিবাচক প্রভাব ফেলছে।

মহিলা পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাপতি মাতোয়ারা বেগম টুলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু, হাসান মামুন, জিয়াউল হক ও নারী নেত্রী অর্পনা হালদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা।

বক্তারা সাইবার সহিংসতা, ঘরোয়া নির্যাতন, বাল্যবিয়ে, কর্মক্ষেত্রে হয়রানি ও সামাজিক নিপীড়নের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে নারীর নিরাপদ ডিজিটাল পরিবেশ, শিক্ষা-দক্ষতা উন্নয়নে সমান সুযোগ, আইনগত সুরক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page