November 20, 2026, 1:20 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা ; আটক ৮

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদারকে পিটিয়ে হত্যার ঘটনায় বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে বরিশালে র‌্যাব-৮ এর সদর দপ্তরে উপ-পরিচালক মো. রবিউল ইসলাম এসব তথ্য জানান।

র‌্যাবের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন- বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার, তার সহযোগী সুষময় হালদার, জালিস মাহমুদ ও আমিনুল ইসলাম।

র‌্যাব-৮ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানিক টিম বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগেরহাটের মোল্লারহাট থানা এলাকা থেকে এই চারজনকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডের পর তারা গ্রেপ্তার এড়াতে বাগেরহাটে আত্মগোপনে ছিলেন।

এর আগে এ ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হলো।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩০ জানুয়ারি) কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদার। সাবেক এই চেয়ারম্যানকে প্রধান অতিথি করায় আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার। এ ছাড়া নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই এই দুইজনের মধ্যে তীব্র বিরোধিতা চলছিল।

মঙ্গলবার অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার তার অনুসারীদের নিয়ে অনুষ্ঠানস্থলে এসে হট্টগোল শুরু করেন এবং চেয়ার ভাঙচুর করেন। একপর্যায়ে তার নেতৃত্বে সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদারকে দোকানের চুলার লাকড়ি (কাঠ) দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় সাবেক চেয়ারম্যানকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে শংকর সরকার ও বাবুল হালদার নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া পরে অভিযান চালিয়ে তাপস মজুমদার এবং স্বাধীন হালদার নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নেছারাবাদ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এইচএম শাহীন।

তিনি জানান, পূর্বশত্রুতার জের ধরেই সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী মালা মন্ডল বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page