April 11, 2026, 6:26 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন যুবক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্ত্রীকে ভিডিও কলে রেখে রিফাত জমাদ্দার (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বরিশালের উজিরপুরের মাদারর্শী এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন রিফাত।

নিহত রিফাত পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশঘর গ্রামের ফোরকান জমাদ্দারের ছেলে। তিনি বরিশাল নগরীর বেসরকারি ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের অষ্টম সেমিস্টারের ছাত্র ছিলেন।

রিফাতের স্ত্রী বলেন, ‘প্রেমের সম্পর্কে এক বছর আগে আমাদের বিয়ে হয়। এরপর উজিরপুরে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করি। কিন্তু এ বিয়ে রিফাতের বাবা-মা মেনে নেননি। রিফাত সব সময় আমাকে বোরখা পড়ে চলাফেরা করতে বলতো। সম্প্রতি মুখখোলা অবস্থায় একটি ছবি ফেসবুকে দিই। এ নিয়ে শনিবার রাতে ভিডিও কলে রিফাত আমাকে বকাঝকা করে। এ সময় আমি বাসায় ছিলাম না। এর এক পর্যায়ে আমাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দেয় রিফাত। এ সময় অনুনয়-বিনয় করলেও তাতে সে কর্ণপাত করেনি।’

তিনি আরও বলেন, ‘পরে বিষয়টি রিফাতের দুই বন্ধু রিয়াদ ও শাওনকে জানাই। তারা বিষয়টি রিফাতের মামা শান্তকে জানান। শান্ত বাসায় গিয়ে রিফাতকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান।’

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘প্রেমের সম্পর্কে বিয়ে হয় তাদের। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব দেখা দয়। এ ছাড়া মুখখোলা অবস্থায় ফেসবুকে ছবি দিলে তাতে ক্ষুব্ধ হন রিফাত। এ নিয়ে রিফাতের স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ভিডিও কলে রেখে রিফাত ওড়না দিয়ে গলায় ফাঁস দেন।’

তিনি ‍আরও বলেন,‘স্বজনরা রিফাতকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান। রাতেই মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page