September 7, 2026, 12:05 pm
শিরোনামঃ
সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে হত্যা মামলার প্রধান আসামিকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিরোজপুরে পূর্বশত্রুতার জেরে সোহাগ শেখ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

সোহাগ শেখ সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামের সিদ্দিক শেখের ছেলে। তিনি শহিদুল নামে একজনকে হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি পক্ষের সঙ্গে সোহাগ শেখ ও তার পরিবারের বিরোধ চলে আসছিল। গত ইউপি নির্বাচনের পর ওই এলাকায় শহিদুল নামে একজন খুন হন। সে মামলায় প্রধান আসামি করা হয় সোহাগ শেখকে। এ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতাবশত এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

সেহাগ শেখের ভাগিনা সামসুর রহমান বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সোহাগ শেখের বাড়ির কাছের মসজিদের পাশে এলাকার এমাম, সামসুসহ কয়েকজন হঠাৎ সোহাগ শেখকে কুপিয়ে ফেলে রেখে চলে যান। এর আগেও কয়েকবার তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। সামসু গত ইউপি নির্বাচনের পর খুন হওয়া শহিদুলের ভাই অন্যরা শহিদুলের আত্মীয়-স্বজন।

স্থানীয় ইউপি সদস্য মিজান হাওলাদার বলেন, ঘটনাস্থল থেকে সোহাগকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার সময় সোহাগের ভাগিনা সামসুর রহমান কাছেই ছিলেন। কারা কুপিয়েছে তা সে দেখেছে। এলাকায় আধিপত্য নিয়ে সোহাগদের সঙ্গে কিছু লোকের শত্রুতা ছিল। শহিদুল হত্যা মামলায় সোহাগকে এক নম্বর আসামি করেছিলেন তারা।

এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page