September 7, 2026, 6:10 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

পীরগঞ্জে ৭ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পীরগঞ্জে ৭ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ গাজুরুদ্দিন ও আয়াশা খাতুন নামে দুইজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধা ৬টার দিকে পীরগঞ্জ পৌরশহরের পশ্চিম চৌরাস্তার বটতলা থেকে তাদের আটক করা হয়।
আটক গাজুরুদ্দিন জেলার রানীশংকৈল উপজেলার রাউতনগর মিশনপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে ও আয়াশা খাতুন একই গ্রামের মৃত ফজলুর রহমানের স্ত্রী।

ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, বীরগঞ্জ থেকে পীরগঞ্জ হয়ে এফজেট মোটরসাইকেল যোগে রানীশংকৈল যাওয়ার পথে পীরগঞ্জ পৌরশহরের পশ্চিম চৌরাস্তার বটতলায় গাজুরুদ্দিন ও আয়াশা খাতুনের গাড়ির গতিরোধ করে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ব্যবহৃত মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।

পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনম জানান, আটককৃতদের বিরুদ্ধে শনিবার রাতে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং রোববার তাদের ঠাকুরগাঁও আদালতে সোর্পদ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page