March 16, 2026, 7:15 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

পুতিনকে আটক করা যুদ্ধ ঘোষণার শামিল : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, আগামী মাসে জোহানেসবার্গে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আটক করা হলে তা হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামিল।

আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবে এই বক্তব্যের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আইসিসির নির্দেশনা মেনে রাশিয়ার প্রেসিডেন্টকে গ্রেফতার করতে তার দেশের অপারগতার কথা জানালেন।

প্রেসিডেন্ট রামাফোসা বলেন, “রাশিয়া আগেই একথা পরিষ্কার করেছে যে, তাদের দায়িত্ব পালনরত প্রেসিডেন্টকে আটক করা যুদ্ধ ঘোষণার পর্যায়ে পড়বে।‍‍” রাশিয়ার পক্ষ থেকে গতকাল (মঙ্গলবার) প্রকাশ করা এক নথির বরাত দিয়ে একথা বলেন প্রেসিডেন্ট রামাফোসা।

তিনি আরো বলেন, “প্রেসিডেন্ট পুতিনকে আটক করা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে, কারণ আমাদের সংবিধানে যুদ্ধে জড়িয়ে যাওয়ার ঝুঁকি এড়ানোর কথা বলা হয়েছে। এছাড়া এ ধরনের পদক্ষেপ দক্ষিণ আফ্রিকাকে রক্ষার ব্যাপারে আমার নিজের ব্যর্থতা প্রকাশ করবে।”

দক্ষিণ আফ্রিকা হচ্ছে আইসিসি’র একটি সদস্য দেশ এবং এ কারণে তারা এই আদালতের নির্দেশনা মেনে চলতে বাধ্য। গত মার্চ মাসে আইসিসি’র পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তা দক্ষিণ আফ্রিকার জন্য মেনে চলা অপরিহার্য কিন্তু একইসঙ্গে দেশটি আগামী মাসে ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। রাশিয়া হচ্ছে ব্রিকসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। ফলে স্বাগতিক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা রাশিয়ার প্রেসিডেন্টকে গ্রেফতার করার ব্যাপারে অনীহা প্রকাশ করে আসছে।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page