March 11, 2026, 7:51 am
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগে শিক্ষকদের অবরোধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ বিভিন্ন দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। তাদের স্লোগানে শাহবাগ এলাকা এখন উত্তাল।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে বিজ্ঞপ্তি জারির আল্টিমেটাম শেষ হওয়ার পর শহীদ মিনার থেকে শাহবাগের দিকে মিছিল করে যান এবং দুপুর ২টার দিকে পুলিশের বেড়িকেড ভেঙে শাহবাগ অবরোধ করেন তারা।

শিক্ষকরা ঘোষণা দিয়েছেন যে, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে।

আন্দোলনরত শিক্ষকরা আরও জানান, সরকারের প্রস্তাবিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

এদিকে, সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল–কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে তারা দাবি আদায়ের জন্য আজ শাহবাগ অবরোধের ঘোষণা দেন। রোববার (১২ অক্টোবর) থেকে শিক্ষকরা ২০ শতাংশ বাড়ি ভাড়া ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করছেন। শিক্ষকদের একটি অংশ অবস্থান কর্মসূচির অংশ হিসেবে রাতভর শহীদ মিনারে অবস্থান করেছেন।

রোববার তারা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করতে চাইলে পুলিশ জলকামান, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর সারা দেশের স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকরা বিক্ষোভে যোগ দেন এবং পরের দিন থেকে দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ করা, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং শিক্ষক ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের অন্য কর্মীদের জন্য উৎসব ভাতা মূল বেতনের ৭৫ শতাংশ করা।

প্রাথমিক স্তরে এমপিওভুক্ত শিক্ষকরা মাসিক সাড়ে ১২ হাজার টাকা বেতন, এক হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। সম্প্রতি, অর্থ মন্ত্রণালয় বাড়ি ভাড়া বাড়িয়ে ১ হাজার করেছে। এই বৃদ্ধিকে ‘প্রহসন’ দাবি করে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন।

বর্তমানে, দেশে ২৬ হাজারের বেশি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় ৩ লাখ ৮০ হাজারের বেশি শিক্ষক ও ১ লাখ ৭০ হাজারের বেশি কর্মচারী রয়েছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page