April 7, 2026, 3:04 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য মিডিয়ায় প্রচার ; আরএমপি কমিশানরকে আদালতে তলব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ছেলের হত্যাকাণ্ডের ঘটনায় আসামি লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকাবস্থায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য প্রদান করার সুযোগ করে দেওয়ায় কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশানরকে তার কারণ দর্শাতে বলা হয়েছে। তাকে ১৯ নভেম্বর সশরীরে হাজির হয়ে এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রাজশাহীর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছে আদলত।

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত এই নির্দেশ দিয়েছেন। আগামী বুধবারের মধ্যে মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

নির্দেশনায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ভিকটিমকে দোষারোপ করে গণমাধ্যমের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় কেন তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।

গত বৃহস্পতিবার বিকালে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হয় নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ। হামলাকারী লিমন মিয়া (৩৫) তাদের পূর্বপরিচিত। তার হামলায় জখম হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাওসিফের মা তাসমিন নাহার (৪৪)।

এ ছাড়া ধস্তাধস্তিতে হামলাকারী লিমন আহত হয়ে হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page