September 19, 2026, 4:26 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিলে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পূর্ব শত্রুতার জেরে নড়াইলে পল্লি চিকিৎসককে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নড়াইলে প্রতিপক্ষের হামলায় আমিনুর খাকি (৩২) নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার (১২ মে) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

আমিনুর খাকি নড়াইলের কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামের সোনা মিয়া খাকির ছেলে। পার্শ্ববর্তী চান্দেরচর গ্রামের বাজারে তার পল্লি চিকিৎসাকেন্দ্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ শুক্রবার সকালে পল্লি চিকিৎসক আমিনুর নিজ বাড়ি থেকে চান্দেরচর বাজারের উদ্দেশ্যে বের হন। পূর্ব শত্রুতার জেরে গফফার শেখের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র তেলিডাঙ্গা বড় মসজিদের সামনের রাস্তায় তার ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্রের উপর্যুপরি কোপে গুরুতর আহত অবস্থায় আমিনুরকে স্থানীয়রা নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।

এদিকে আমিনুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষ দলের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page