October 2, 2026, 6:14 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

পৃথিবীতে ফিরলেন মহাকাশে আটকে পড়া ৩ নভোচারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দীর্ঘ ১ বছর মহাকাশে আটকে থাকার পর অবশেষে পৃথিবীর বুকে ফিরে এসেছেন যুক্তরাষ্ট্রের এক ও রাশিয়ার দুই নভোচারী। অনাকাঙ্খিত ঘটনায় মহাকাশে আটকে পড়ায় যুক্তরাষ্ট্রের মহাকাশচারী ফ্রাঙ্ক রুবিও— মার্কিন নভোচারী হিসেবে দীর্ঘ সময় মহাকাশে থাকার রেকর্ড গড়ে ফেলেছেন!

এই তিন নভোচারীকে বহনকারী সোয়ুজ ক্যাপসুলটি কাজাখস্তানের প্রত্যন্ত অঞ্চলে গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) অবতরণ করে। যে ক্যাপসুলে করে তারা মহাকাশে গিয়েছিলেন সেটিতে একটি ‘স্পেস জাঙ্ক’ আঘাত হানে। ওই সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করা ক্যাপসুলটির সব তরল কুলান্ট পদার্থ বের হয়ে যায়।

এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন করে আরেকটি ক্যাপসুলে সেখানে পাঠানো হয়। এই ক্যাপসুলে করেই পৃথিবীতে ফিরে এসেছেন তারা।

এই তিন নভোচারীর মহাকাশে থাকার কথা ছিল ১৮০ দিন। কিন্তু ক্যাপসুলের সমস্যার কারণে সবমিলিয়ে ৩৭১ দিন সেখানে অবস্থান করতে হয়েছে তাদের।

যুক্তরাষ্ট্রের মহাকাশচারী ফ্রাঙ্ক রুবিও

আগের ক্যাপসুলটিতে একটি ছিদ্র ধরা পড়েছিল। তখন রাশিয়ার মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছিলেন, তারা সন্দেহ করছেন ক্যাপসুলটিতে একটি স্পেস জাঙ্ক আঘাত হেনেছে।

ওই সময় ক্যাপসুলটির তরল পদার্থ বের হয়ে যাওয়ার পর—  মহাকাশচারীদের জীবনের নিরাপত্তার কথা চিন্তায় গত বছরের শেষ দিকে ক্যাপসুলটি খালি ফিরিয়ে নিয়ে আসে রাশিয়ার মহকাশ গবেষণা সংস্থা।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page